সাগর-রুনী হত্যা মামলার বিচার করতে সময় বেঁধে দিতে চাই না: আইনমন্ত্রী

সাগর-রুনী হত্যা মামলার বিচার করতে সময় বেঁধে দিতে চাই না: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক:


তদন্তকারী সংস্থা সঠিকভাবে তদন্ত করে সাগর-রুনী হত্যা মামলার সুরাহা করবেন এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই ধরা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।  সোমবার জাতীয় সংসদে ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিনের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

সংসদ সদস্য হাফিজ উদ্দিন আইনমন্ত্রীর কাছে জানতে চান, সাগর-রুনী হত্যা মামলার তদন্ত রিপোর্ট হলো না এখনও।  তদন্ত করতে কতো বছর লাগবে? ২৪ সালের মধ্যে এ মামলার চার্জশিট হবে কিনা? জবাবে মন্ত্রী বলেন, সাগর-রুনী হত্যা মামলার বিচার করতে কোনো সময় বেধে দিতে চাই না।  সঠিকভাবে তদন্ত করে মামলা নিষ্পত্তি করা হবে।

আনিসুল হক আরও বলেন, সংসদ সদস্যদের চিন্তা কিংবা উৎকণ্ঠা অবশ্যই এপ্রিশিয়েট করি।  যারা তদন্ত করছেন তারা যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে না পারেন, ততক্ষণ পর্যন্ত তদন্ত শেষ করা সমীচীন হয় না।  তদন্ত করতে সময় লাগে।  যদি মামলা এমন হয় যে, তদন্ত খুব গভীরে যেতে হয় না, সহজেই অভিযোগকারী এবং যারা অপরাধ করেছে তাদের ধরা যায়; সেটা তাড়াতাড়ি বিচার শেষ করা যায়।

আইনমন্ত্রী আরও বলেন, যে মামলার কথা সংসদ সদস্য বলছেন, সেটা তদন্ত করতে একটু কঠিন।  কিন্তু এটুকু বলতে পারি, অবশ্যই তদন্তকারী সংস্থা সঠিকভাবে তদন্ত করে এই মামলার সুরাহা করবেন এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই ধরা হবে।  তবে এক্ষেত্রে কোনো সময় বেঁধে দিতে চাই না। আইনজীবী হিসেবে জানি সময় বেঁধে দেয়া সম্ভব নয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme