সেরা দল না পাওয়ার আক্ষেপ টেন হাগের

সেরা দল না পাওয়ার আক্ষেপ টেন হাগের

নিউজ ডেস্ক:


চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ৭ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এফএ কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে আছে রেড ডেভিলরা। আজ রাতে কভেন্ট্রির বিপক্ষে জিতলে ফাইনালে উঠবে ম্যানইউ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টেন হাগকে উত্তর দিতে হয় অন্য প্রসঙ্গে। দল কেন কাঙ্খিত সাফল্যের দেখা পাচ্ছে না সেই বিষয়ে কথা বলতে হয়। টেন হাগ দায়িত্ব নেওয়ার পর ২০২২-২৩ মৌসুমে লিগ কাপ জয়ের পাশাপাশি প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছিল ম্যানইউ। এবার সম্ভাবনাময় দল নিয়েও তেমন কিছু করতে পারেননি টেন হাগের ম্যানইউ।

কেন এমন ব্যর্থতা? উত্তরে টেন হাগ বলেন, (বাইরে কী বলা হচ্ছে) সেসব নিয়ে আমার মাথাব্যথা নেই। আমার ভাবনার কারণ হলো, (আমার দায়িত্বের) ১৮ মাসে আমি কখনও সেরা দলকে মাঠে পাইনি, কারণ খেলোয়াড়দের চোট।

মাত্র একবারই স্কোয়াডের সবাই কে সুস্থ পেয়েছেন টেন হাগ। সেই কথা উল্লেখ করে ম্যানইউ কোচ বলেন, ‘ফুটবলে অবশ্য এটা স্বাভাবিক ঘটনা (খেলোয়াড়দের ইনজুরি), তবে আমাদের মতো এত বেশি সমস্যা স্বাভাবিক নয়। আর আমি জানি, আমাদের মতো গুরুত্বপূর্ণ পজিশনে এত বেশি চোট সমস্যা থাকলে কাঙ্ক্ষিত ফল মেলে না। আমার ক্ষেত্রে এটাই সত্য, অন্যদের ভিন্ন মত থাকতে পারে।

লিগে সবশেষ চার ম্যাচে জয়ের দেখা পায়নি ম্যানইউ। গত সপ্তাহের বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের আগেও টেন হাগ বলেন, চোট সমস্যায় ভীষণ ভুগতে হচ্ছে তার দলকে। ওয়েম্বলিতে আজকের ম্যাচেও মূল খেলোয়াড়দের ছয়জনকে পাবে না ম্যানইউ। তবে চোট কাটিয়ে আন্তোনি ও স্কট ম্যাকটমিনে ফিরতে পারেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme