স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট



চট্টগ্রাম নগরের হালিশহর থানার স্ত্রীকে হত্যার মামলায় স্বামী হারুন-অর-রশিদকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।   বৃহস্পতিবার অতিরিক্ত পঞ্চম  মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নাম হারুন-অর-রশিদ , একই থানার উত্তর হালিশহর সাইটপাড়ার ঠাণ্ডা মিয়ার গলির আবুল কালাম মিস্ত্রির ছেলে।
জানা যায়, ২০১৪ সালের ২৪ অক্টোবর বিয়ে সীতাকুণ্ডের এ্যানি আক্তারের সঙ্গে নগরের উত্তর হালিশহরের বাসিন্দা হারুন-অর-রশিদের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে হারুন ও তার বাবা-মা এ্যানির বাবার কাছ থেকে একটি ফ্রিজ যৌতুক দাবি করে। কিন্তু ফ্রিজ দিতে না পারায় এ্যানির উপর মানসিক নির্যাতন চালায় তারা। পরে ৫ লাখ টাকা যৌতুক দাবি করলে টাকা দিতে ব্যর্থ হন এ্যানির বাবা। ২০১৪ সালের ৯ ডিসেম্বর এ্যানি আক্তারকে হত্যা করা হয়। এ্যানি আক্তার হত্যার ঘটনায় তার বাবা মো. ইউনুস নগরের হালিশহর থানায় মামলা করেন। মামলায় হারুন-অর-রশীদ, তার বাবা আবুল কালাম মিস্ত্রি ও মাতা আঞ্জুমান আরা বেগমকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ১৮ মার্চ হারুন-অর-রশিদকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করলে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme