হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তেভেজ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তেভেজ

নিউজ ডেস্ক:


হঠাৎ বুকে ব্যথা ওঠায় গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টিনার সাবেক ফটবলার কার্লোস তেভেজ। পরে তার শরীরে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তেভেজের ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্টে জানিয়েছে, সান ইসিদ্রোর ত্রিনিদাদ হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় যে ফল এসেছে, সেটা সন্তোষজনক।

বিপদের আশঙ্কা না থাকায় তেভেজকে বাসায় পাঠিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার বাসায় ফিরে গেছেন আর্জেন্টাইন সাবেক এই তারকা।

২০২৩ সালে আগস্ট থেকে আর্জেন্টিনা ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্টে কোচ হিসেবে কাজ করছেন তেভেজ। কোচের হাসপাতাল ছাড়ার বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘কার্লোস তেভেজের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। বিশ্রামের জন্য তাকে হাসপাতাল থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী অনুশীলনে যোগ দেবেন তিনি।’

জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৭৬টি ম্যাচ খেলেছেন তেভেজ।

২০২২ সালের জুনে বুকা জুনিয়র্স থেকে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলেন তেভেজ। এরপর কোচ হিসেবে স্বল্পমেয়াদে কাজ করেছেন রোজারিও সেন্ট্রালের হয়ে। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি এবং ওয়েস্ট হ্যামে কোচ স্ট্রাইকার হিসেবে খেলেছেন তেভেজ। ইউনাইটেডের হয়ে দুইবার এবং সিটির জার্সিতে একবার জিতেছেন লিগ শিরোপা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme