১০ মামলার ৯ মামলায় আমীর খসরুর জামিন

১০ মামলার ৯ মামলায় আমীর খসরুর জামিন

নিউজ ডেস্ক:


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর দশ মামলার মধ্যে নাশকতার ৯ মামলায় জামিন হয়েছে। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এক মামলায় জামিন দিলেও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন নাকচ করে দিয়েছেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদুজ্জামান ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। পরে আইনজীবী মেজবাহ বলেন, “১০ মামলার মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জামিন দেননি আদালত। এখন মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হবে। এ মামলায় জামিন মিললে আমীর খসরু মাহমুদ চৌধুরীর কারামুক্তিতে আর কোনো বাধা থাকবে না বলে জানান এই আইনজীবী।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশের আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। সংঘর্ষের এক পর‌্যায়ে রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।

আর রাজধানীর দৈনিক বাংলার মোড় এলাকায় সংঘর্ষে আমিনুল পারভেজ নামের এক পুলিশ কনস্টেবল নিহত হন। সংঘর্ষ, হামলা ও পুলিশ হত্যার দায়ে রমনা, পল্টনসহ বিভিন্ন থানায় মোট ৩৬টি মামলা করেন পুলিশ। এই ৩৬ মামলার মধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী ১০ মামলার আসামি।

গত ২ নভেম্বর পুলিশ হত্যা মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৪ ডিসেম্বর নাশকতার এক মামলায় গ্রেপ্তার দেখানো হলেও বাকি ৮ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হচ্ছিল না। এ অবস্থায় বাকি ৮ মামলায় জামিন চেয়ে আবেদন করলে তা ঢাকার সিএমএম আদালত গ্রহণ না করায় হাইকোর্টে রিট করা হয়। গত ৮ জানুয়ারি এ রিটে শুনানির পর হাইকোর্ট ৮ মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন গ্রহণ করে তা আইন অনুযায়ী নিষ্পত্তি করতে সিএমএম আদালতকে নির্দেশ দেন। এরপর ১৭ জানুয়ারি নাশকতার দুই মামলায় জামিন হয় এ বিএনপি নেতার। পরদিন অর্থাৎ ১৮ জানুয়ারি আরও চার মামলায় জামিন পান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme