৭৮তম দফায় ইসরায়েল-যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

৭৮তম দফায় ইসরায়েল-যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ২৪ মার্চ ভোরে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে তারা প্রতিশোধমূলক হামলার ৭৮তম দফা পরিচালনা করেছে। খবর তাসনিম নিউজ এজেন্সি‘র।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এই অভিযান উৎসর্গ করা হয়েছে ইরানের পূর্বাঞ্চলের জনগণের প্রতি যার মধ্যে উত্তর খোরাসান, খোরাসান রাজাভি, দক্ষিণ খোরাসান এবং সিস্তান-বালুচিস্তান প্রদেশ অন্তর্ভুক্ত।

সাম্প্রতিক এই হামলায় ইসরায়েলের তেলআবিবসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার দাবি করা হয়েছে। পাশাপাশি, অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে তারা।

আইআরজিসি বলছে, এমাদ ও কাদর ধরনের মাল্টি-ওয়ারহেড ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে, যেখানে ‘পিনপয়েন্ট স্ট্রাইক’ সক্ষমতা প্রয়োগ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসি ও বাসিজ বাহিনীর অধিকাংশ ইউনিট এখনও যুদ্ধে সরাসরি অংশ নেয়নি; প্রয়োজন হলে তাদের সম্পৃক্ততা সংঘাতকে আরও তীব্র করে তুলবে।

আইআরজিসি দাবি করেছে, শত্রুপক্ষের যুদ্ধের গতিপথ বদলানোর চেষ্টা তাদের নজর এড়িয়ে যায়নি। যেকোনো নতুন আগ্রাসনের নির্দেশদাতা, বাস্তবায়নকারী ও সমর্থকদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আঘাত হানা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়, যার ফলে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলি লক্ষ্যবস্তু ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে আঘাত হানছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme