চলমান ২০২৩-২০২৫ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে মেহেদী হাসান মিরাজ ছুঁয়েছেন একাধিক রেকর্ড। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি শীর্ষ উইকেট সংগ্রাহক এখন মিরাজ। এক চক্রে ব্যাট হাতে ৫০০ রান ও বোলিংয়ে ৩০ উইকেট শিকার করে মিরাজ ঢুকলেন অলরাউন্ডারদের এলিট ক্লাবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০১৯-২০২১ চক্রে একই কীর্তি গড়েছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ক ১৩৩৪ রানের সঙ্গে নিয়েছিলেন ৩৪ উইকেট। ২০২১-২০২৩ চক্রেও এই ‘ডাবলে’ নাম ছিল স্টোকসের। তিনি ৯৭১ রানের সঙ্গে নিয়েছিলেন ৩০ উইকেট। সেবার ভারতের রবীন্দ্র জাদেজা ৭২১ রান ও ৪৭ উইকেট নিয়েছিলেন।
এবার বিশ্ব ক্রিকেটে একা মিরাজই গড়েছেন এই রেকর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান ও উইকেটও মিরাজের। মিরাজের পরের অবস্থানে আছেন ৯ ম্যাচে ৪৭৮ রান করা মুমিনুল হক। ৪৫২ রান করেছেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তর নামের পাশে আছে ৪৩৮ রান।
Leave a Reply