টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

প্রতিকী ছবি

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গ‌লবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিজল শেখ (২৮), একই গ্রামের শাহাজল শেখ (৪২), পিকআপ চালক হেকমত আলীর ছেলে সুজন মিয়া (২৫) ও হেলপার কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (২৮)।

মধুপুর থানার ওসি রাসেল আহম্মেদ বলেন, ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বি‌নিময় পরিবহনের একটি বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা দুইজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতা‌লে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। নিহত‌দের বা‌ড়ি জামালপুর জেলায় অব‌স্থিত। তা‌দের স্বজন‌দের খবর দেওয়া হ‌য়ে‌ছে।

দুর্ঘটনাকব‌লিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme