জয়পুরহাটে ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জয়পুরহাটে ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জয়পুরহাটে ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট


প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২৪ বাস্তবায়ন, এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের গণদাবি প্রসঙ্গে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ২১ দফা দাবিতে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা ক্যাবের নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাবের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন পারভেজ ও কোষাধ্যক্ষ তামিম হোসেনসহ অন্যান্যরা।

জেলা ক্যাবের সভাপতি আব্দুস সালাম সরদার বলেন, ‘ভোক্তাদের অধিকার নিশ্চিত করার জন্য ক্যাব সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জনগণ যেন সঠিক দাম, মাপ ও মানে বিদ্যুৎ ও প্রাথমিক ও নবায়নযোগ্য জ্বালানি সেবা পায়, লুন্ঠনের শিকার না হয় সেজন্য বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহের সকল পর্যায়ে স্বচ্ছতা, ন্যায্যতা, যৌতিকতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ক্যাবের পক্ষ থেকে ২১ দফা দাবি জানানো হয়েছে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme