নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
জয়পুরহাটে ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক,জয়পুরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি হাসিবুল হক, মোহাম্মদ নিয়ামুর রহমান নিবিড়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নিহত -আহত পরিবারের সদস্যরা।
সভায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের জন্য দোয়া করা হয়। পরে নিহতদের পরিবার নিয়ে প্রজেক্টরে ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। এছাড়াও জেলার নিহত ৪ জন ও আহত ৫৩ জন পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
Leave a Reply