শফিকুল ইসলাম, জয়পুরহাট
নানা আয়োজনে জয়পুরহাটে মহান বিজয় দিবস পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে শহর বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিজয় দিবসের র্যালি,শহীদ বেদীতে জেলা বিএনপির পক্ষ থেকে পুস্প মাল্য অর্পণ, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ওহাবের সঞ্চালনায় উক্ত বিজয় দিবসের র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপির সদস্য মতিয়র রহমান, জেলা বিএনপির সদস্য এম এ সামাদ বাবু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দরা।
Leave a Reply