জয়পুরহাট প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে মানববন্ধন

জয়পুরহাট প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে মানববন্ধন

ভ্রাম্যমাণ প্রতিনিধি, জয়পুরহাট


জয়পুরহাটে প্রি-পেইড বিদ্যুৎ মিটার প্রতিস্থাপন করার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  জয়পুরহাট সচেতন নাগরিক সমাজের আয়োজনে বুধবার বেলা সারে ১১ টায় শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জয়পুরহাট জেলা কমিটির  সভাপতি বদিউজ্জামান বদি, বাংলাদেশ সাম্যবাদী দলের সমন্বয়ক আবু মুসা,রিকশা শ্রমিক নেতা মাহফুজ, লেদ ওয়েল্ডিং শ্রমিক নেতা শহিদ সহ বেলাল হোসেন, মাহবুব আলম, ফিরোজ খান, আসলাম হোসেন,দেওয়ান জহুরুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ সময় বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,  ইতিমধ্যে যাদের বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে তাদের মিটারের বিল সংক্রান্ত নানারকম অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই নেসকোর প্রিপেইড বিদ্যুৎ মিটার প্রতিস্থাপন বন্ধ রেখে, বিদ্যুৎ ব্যবহারকারী নাগরিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মিটারের সঠিক তথ্য উপস্থাপন করে প্রিপেইড বিদ্যুৎ মিটার প্রতিস্থাপনের দাবি জানান তারা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme