শেরপুরে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

শেরপুরে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

প্রতিকী ছবি

শেরপুরের সদর উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রবিবার বেলা সাড়ে ১১টায় শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে যাত্রীবাহী সিএনজিচালিত একটি অটোরিকশা নকলা থেকে শেরপুর শহরের দিকে আসছিল। অটোরিকশাটি টিটিসি মোড়ের জোড়া পাম্প এলাকায় পৌঁছালে কুড়িগ্রামের রৌমারী থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জন মারা যান।

শেরপুর সদর থানার ওসি  জুবায়দুল আলম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সবাই অটোরিকশার যাত্রী। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme