আক্কেলপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

আক্কেলপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ


জয়পুরহাটে তিন শতাধিক দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর দাখিল মাদরাসা মাঠে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে এসব শীত বস্ত্র তুলে দেন জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

আক্কেলপুর থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হারুনুর রশীদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য এমএ সামাদ বাবু, জয়পুরহাট জেলা আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. হারুনর রশীদ হারুন, বিএনপি নেতা খায়রুল ইসলাম ও ফিরোজ সোনার।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme