জয়পুরহাটের ক্ষেতলালে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপি নেতা আব্বাস আলী

জয়পুরহাটের ক্ষেতলালে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপি নেতা আব্বাস আলী

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি


জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ভাসিলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ভাসিলা গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আদলে তৈরি জুনিয়র নিয়ে হাজির হন ছাত্র নেতা আব্বাস আলী।

বেগম খালেদা  জিয়ার আদলে সাজা ছোট্র মেয়ে মোছা: সামিয়া আক্তার (৮) পোশাক সাজ সজ্জা ঠিক যেন খালেদা জিয়া । এসময় প্রধান অতিথি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলী সহ তার নেতারা স্লোগান দিতে দিতে মঞ্চে প্রবেশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ক্ষেতলাল উপজেলা সাবেক সিনিয়র সহ সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, আক্কেলপুর পৌর যুবদলের সাবেক সভাপতি এম কেরামত আলী,কালাই থানা  স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা , কালাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন মন্ডল, সাইবার যোদ্ধা ডিএম জাকির হোসেন সহ আরও অনেকে।

এ সময় প্রধান অতিথি আব্বাস আলী বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে কিভাবে তিনি নির্যাতনের শিকার হয়েছেন তা উপস্থিত জনগণের কাছে তুলে ধরে আগামী নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী জয়পুরহাট – ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সবার কাছে দোয়া চেয়ে তার বক্তব্য শেষ করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme