ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭

ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ডাকাতি ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারাল হাসুয়া উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। এর আগে সোমবার (১৩ জানুয়ারি) রাতে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জেলার মান্দা উপজেলার চকজামদই মুচিপাড়া এলাকার আজির মণ্ডলের ছেলে শরিফুল ইসলাম পচা (২৯), চকজামদই এলাকার লুৎফর রহমানের ছেলে তারেক হোসেন (২৬), বনসেতর এলাকার মনির উদ্দিন শেখের ছেলে সোলাইমান আলী (৩৮), গৌড়রা বৌদ্দপুর এলাকার মাসুদ রানা সর্দারের ছেলের সাগর হেসেন (১৯), বন্দীপুর এলাকার মাসিদুল মাসুদ রানার ছেলে রুবেল সর্দার (২৮), নিয়ামতপুর উপজেলার জিনারপুর (সাবিলপুর) এলাকার রিপন আলী (৩০) ও মহাদেবপুর উপজেলার চককন্দর্পপুর এলাকার জিলুর রহমানের ছেলে সাগর হেসেন (১৯)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৯ ডিসেম্বর রাতে মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামের একটি বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে। পরে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের চেইন ও নগদ টাকা ডাকাতি করে। এ সময় তারা গৃহবধূকে অপহরণ করে বাড়ি থেকে একটু দূরে ফাঁকা মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত এলাকায় তল্লাশি চালিয়ে গ্রামবাসীর সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme