নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
জয়পুরহাট সদর উপজেলার খেজুরতলী এলাকায় ব্যাটারি চালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচ লেগে সুবর্ণা আক্তার (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সুবর্ণা আক্তার জয়পুরহাট সদর উপজেলার জামালপুর সমতপাড়া গ্রামের সুজাউল ইসলামের মেয়ে।
জয়পুরহাট সদর থানার এসআই মাসুদ রানা জানান, গৃহবধূ সুবর্ণা আক্তার নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোভ্যানের পাশে বসে জামালগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে খেজুরতলী এলাকায় পৌঁছালে অসাবধানতা বশত তার ওড়না চাকার সাথে পেঁচ লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply