জয়পুরহাটে নানা আয়োজনে উদযাপিত হলো গণতন্ত্র উৎসব

জয়পুরহাটে নানা আয়োজনে উদযাপিত হলো গণতন্ত্র উৎসব

জয়পুরহাট প্রতিনিধি


জয়পুরহাটে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হলো গণতন্ত্র উৎসব। বুধবার (১২  ফেব্রুয়ারি ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সার্কিট হাউজ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-ইমাম হাসীম, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ পারভেজ, আস্থা নাগরিক প্লাটফর্মের সভাপতি রফিকুল ইসলাম শাহীন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিকসহ অন্যান্যরা ।

এ উৎসবে বিভিন্ন উদ্ভাবনীর ১০টি স্টল রয়েছে। এছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে, সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণ, ভোটার সচেতনতামুলক কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সুশাসন, যুবদের অংশগ্রহনে নাটক, গান ও কুইজ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme