জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট রেলষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে আহত ব্যক্তির নাম শরীফুল ইসলাম। তার বাড়ি চাপাইনবাবগঞ্জের নাচোল কাদিকোলা এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাংলাবান্ধা থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন জয়পুরহাট রেলস্টেশন অতিক্রম করছিল। এসময় প্লাটফর্মের উত্তর পার্শে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া শরীফুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ব্যক্তিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে তার অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।
জয়পুরহাট রেলষ্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঘটনার পর জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা লাশ উদ্ধার করে পরবর্তী পদক্ষেপ নিবেন।
Leave a Reply