জয়পুরহাটে অটোরিকশা চাপায় শিশু নিহত

জয়পুরহাটে অটোরিকশা চাপায় শিশু নিহত

প্রতিকী ছবি

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাট শহরের খনজনপুর নেসকো অফিসের সামনে রাস্তা পারাপারের সময় আলু বোঝায় ব্যাটারীচালিত অটো অটোরিকশার ধাক্কায় ইসরাত নামে আড়াই বছরের এক কন্যাশিশু নিহত হয়েছেন। বৃস্পতিবার (২৭  ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইসরাত পুলিশ দম্পতি কাবিউর রহমান ও নাজমা আক্তার মরিয়মের কন্যা বলে জানিয়েছে পুলিশ। তারা জয়পুরহাট শহরের খনজনপুর এলাকায় বসবাস করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়পুরহাট থানায় কর্মরত নারী পুলিশ সদস্য নাজমা মরিয়ম তাঁর শিশু কন্যা ইসরাতকে কোলে নিয়ে খনজনপুর নেসকো কার্যালয়ের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রæতগামী আলু বোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে দুজনেই রাস্তার উপর পড়ে যান। সেসময় অটোরিকশার পেছনের চাকা শিশুটির উপর দিয়ে গেলে গুরুতর আহত হন শিশু ইসরা। এরপর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ব্যাটারিচালিত অটোরিকশাসহ চালক উজ্জ্বল হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme