ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

simanto
file photo

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল আমিন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন কসবা উপজেলার পুটিয়া দক্ষিণপাড়া গ্রামের নোয়াবাড়ীর সুলতান আহমেদের ছেলে। লাশ ফেরত আনার বিষয়ে পতাকা বৈঠকের চেষ্টা করছেন বিজিবি সদস্যরা।

এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যায় পুটিয়া সীমান্তের ওপারে গরু আনতে যায় পুটিয়া দক্ষিণপাড়ার নোয়াবাড়ীর যুবক আল আমিন। এ সময়  ভারত-বাংলাদেশ সীমান্তে তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। তাৎক্ষণিক আল আমিন মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিএসএফ সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে ত্রিপুরার বিশালঘর হাসপাতালে নিয়ে যান। রাত ৯টার দিকে ওই হাসপাতালে মারা যান তিনি।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ দেশের মাটিতে ফেরত আনার বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজিবির সদস্যরা। তবে কখন কোন সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করা হবে এ বিষয়ে স্পষ্ট কোনও তথ্য দিতে পারছেন না বিজিবি সদস্যরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme