মোবাইল কোর্ট-জরিমানার প্রতিবাদে জয়পুরহাটে ভাটামালিকদের বিক্ষোভ মিছিল

মোবাইল কোর্ট-জরিমানার প্রতিবাদে জয়পুরহাটে ভাটামালিকদের বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটসহ সারাদেশে ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দরা। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শহরের আমতলী এলাকা থেকে মিছিলটি বের হয়ে সদর উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির জয়পুরহাট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন লেবু, সহ সভাপতি আবু রায়হান উজ্জ্বল, সদর উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা প্রধান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন ও ভাটা মালিক জাহিদ ইকবাল।

বক্তারা বলেন, কাস্টমস ভ্যাট, আয়কর, বাণিজ্যিক হারে জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ বেশ কিছু লাইসেন্স বাবদ প্রতিবছর রাজস্ব দিয়ে ইটভাটা পরিচালনা হচ্ছে। এ ছাড়া ইটভাটা পরিচালনার অন্যান্য খাতের জন্য ব্যাংকঋণ বা দায়দেনা করেছি । শ্রমিকদের অগ্রিম হিসেবে বড় অঙ্কের টাকা ছয় মাস আগে প্রদান করা হয়েছে। এ সময় ইটভাটাগুলো বন্ধ করলে বড় ধরনের অর্থনৈতিক সঙ্কটে পড়বেন ভাটার মালিক ও শ্রমিকেরা।

পরে তারা সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme