নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সবোর্চ্চ শাস্তির দাবিতে জয়পুরহাটে মুক্ত মঞ্চে ধর্ষকের প্রতিকী ফাঁসি দেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রতিকী ধর্ষককে জুতা মেরে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
পরে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার শাখার আহবায়ক হাসিবুল ইসলাম সানজিদ, যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব মুবাস্বির আলী শিহাব, সিনিয়র যুগ্ম সচিব নিয়ামুর রহমান নিবিড়, যুগ্ন সদস্য সচিব সৈয়দ সাকিব মাহমুদ, সংগঠক ফাহিম ফয়সাল রাফি ও সদস্য কেএম সাজিন।
বক্তারা বলেন, সরকারের দুর্বলতার কারণে দেশে এতো ধর্ষণ হচ্ছে। ধর্ষক চিহ্নিত হওয়ার পরও কোন শাস্তি হচ্ছেনা। সরকারকে আহবান জানাতে চাই ধর্ষকদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। তারা যদি ধর্ষকদের দমন করতে না পারে তাহলে এর দ্বায়ভার তাদেরকেও নিতে হবে। সরকার ধর্ষকের দ্রæত বিচার করতে না পারলে তাকে জনগণের হাতে তুলে দিক।
Leave a Reply