নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটের ক্ষেতলালে পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার তিলাবদুল আব্দুল মজিজ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি মোসলেম সরদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা মিজান ফকিরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য এম এ সামাদ বাবু, জেলা তাতী দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ক্ষেতলাল উপজেলা বিএনপি নেতা নবিউল ইসলাম চৌধুরী, সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মৃধা, সাবেক পৌর বিএনপি যুগ্ম আহবায়ক খুরশিদ আলম চৌধুরী, সাবেক যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল চৌধুরী, বিএনপি নেতা শাহাজুল ইসলাম, গোলাম হাজি,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসানুজ্জামান আলম, যুবদল নেতা শাহীন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply