জয়পুরহাট প্রেসক্লাবে বিএনপি নেতা ফয়সল আলীমের ইফতার মাহফিল

জয়পুরহাট প্রেসক্লাবে বিএনপি নেতা ফয়সল আলীমের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট


জয়পুরহাট জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম। শনিবার সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবের হলরুমে এ ইফতারের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী হাসান মুক্তা, বিএনপি নেতা মতিয়র রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, সহ-সভাপতি মাশরেকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ জুয়েলসহ আরও অনেকে।

ইফতার অনুষ্ঠানে ফয়সল আলিম জয়পুরহাট জেলার উন্নয়ন ও সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং আগামীতে একটি উন্নত দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme