শফিকুল ইসলাম শফিক
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জামালগ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড.হারুনুর রশিদ হারুন এপিপি,জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির প্রচার, প্রকাশনা ও গ্রন্থকার বিষয়ক সম্পাদক এ্যাড. রুহুল আমিন ফারুক, আক্কেলপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান খান, রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভুট্টো দেওয়ান,বিএনপি নেতা মোরশেদ আলম,সাজু, ফিরোজ হোসেন,খায়রুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসানুজ্জামান আলম, শফিক, ছাত্রনেতা হারুনর রশীদ হারুন, মেরুন,যুবনেতা সবুজ কাজী, জিহাদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply