নওগাঁর পত্নীতলায় ২১০ কেজি ওজনের একটি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। বুধবার দুপুরে নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপির সীমান্ত পিলার ২৫৭/৩ আর হতে প্রায় ২ কিমি. বাংলাদেশের অভ্যন্তরে উত্তর কাশিপুর গ্রামের নলাদিঘী পুকুরে স্থানীয়রা মাছ ধরার সময় ১টি পাথরের মূর্তি দেখতে পায়। বিষয়টি বিজিবিকে জানালে স্থানীয়দের সহায়তায় পাথরের মূর্তিটি পুকুর থেকে তারা উদ্ধার করেন।
পরীক্ষা নিরীক্ষা করে পাথরের মূর্তিটি কষ্টি পাথর নয় বলে নিশ্চিত করেছে জেলার নজিপুর জুয়েলারী সমিতি। সমিতি আরও জানায়, উদ্ধারকৃত পাথরের মূর্তির ওজন ২১০ কেজি। যার সিজার মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।
আটককৃত পাথরের মূর্তিটি আইনি প্রক্রিয়া শেষে ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply