গাজীপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

গাজীপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

file photo

গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার ভূলেশ্বর এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে কৃষক ইফাজ উদ্দিন (৬৫) ও কালীগঞ্জ উপজেলার টেক মানিকপুর এলাকার রজব আলীর ছেলে শুকুর আলী।

জানা গেছে, দুপুরে কাপাসিয়ার ভূলেশ্বর গ্রামের ইফাজ উদ্দীন গরু আনতে মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, বজ্রপাতে আহত ইফাজ উদ্দীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।

এদিকে কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর এলাকার কৃষক শুকুর আলী দুপুর ১টার দিকে মাঠে কাজ করতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিন আলী বলেন, কৃষক শুকুর আলী দুপুর মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme