জয়পুরহাটে জুয়ার আসরে ছবি তুলতে গিয়ে হামলার শিকার সাংবাদিক নোমান

জয়পুরহাটে জুয়ার আসরে ছবি তুলতে গিয়ে হামলার শিকার সাংবাদিক নোমান

নিজস্ব প্রতিবেদক


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জুয়ার আসরের ছবি তুলতে হামলার শিকার হয়েছেন সাংবাদিক নেওয়াজ মোরশেদ নোমান। ২০ এপ্রিল রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের চেচরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাংবাদিক নেওয়াজ মোরশেদ নোমান দৈনিক বাংলাদেশের আলোর জয়পুরহাট জেলা প্রতিনিধি ও জয়পুরহাট শহরের সিও কলোনী মহল্লার বাসিন্দা।

অভিযোগের বিবরণে জানা গেছে, ২০ এপ্রিল তাস ও জুয়া খেলার সংবাদ পেয়ে সাংবাদিক নোমান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেচরা গ্রামে যান। সেখানে জুয়ার বোডে ছবি তুলতে গেলে বদিউজ্জামান বদী, গাউসুল, বাঙাল, হাফিজসহ আরও অজ্ঞাতনামা ১০/১২ জন তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে মারতে মারতে একটি বাড়িতে নিয়ে গিয়ে দরজা আটকিয়ে লাঠিসোঠা দিয়ে এলোপাথারী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত ফুলা জখম করে। ঘটনার সময় হামলাকারিরা সনি ক্যামেরা, স্যামসাং মোবাইল, প্যান্টের পকেটে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বদিউজ্জামান বদীর হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে বাম হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করিলে তার বাম হাতের কবজির উপরে হাত ভেঙে যায়। পরে সে জ্ঞান হারালে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে সে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, এ বিষয়ে আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme