কালাইয়ে পুলিশ প্লাজা উদ্বোধন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

কালাইয়ে পুলিশ প্লাজা উদ্বোধন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, স্টাফ-রিপোর্টার

প্রাচীন কাল থেকেই বরেন্দ্র অঞ্চল হিসেবে এবং ধান ও আলু উৎপাদনের জন্য পরিচিত জয়পুরহাটের কালাই উপজেলা।

এই উপজেলায় অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক কর্মকান্ডে প্রধান স্থান ও প্রাণবন্ত ঐতিহ্যের ধারক নন্দলালের নান্দাইল দিঘি এবং জয়পুরহাট জেলার সর্ববৃহৎ, সর্বাধুনিক, নান্দনিক, সব ধরণের নাগরিক সুবিধা সম্বলিত কালাই পুলিশ প্লাজা সুপার মার্কেট ও গ্রীন মার্কেটে উদ্বোধন করা করা হয়েছে।

শনিবার সকালে জেলা পুলিশ আয়োজনে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে পুলিশ প্লাজা সুপার মার্কেট ও গ্রীন মার্কেটে’র উদ্বোধন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান বিপিএম, পিপিএম, (বার)।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ গোলাম হক্কানী, জয়পুরহাটের সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াসিম আল বারী, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme