সফিউল আলম সফিঃ আক্কেলপুর (জয়পুরহাট)
আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর বাজারের মোবাইল ব্যবসায়ী মফিদুল ইসলম (৩৩) এর সন্ধান মিলছে না গত ১৩ দিন থেকে।
পারিবারিক ও আক্কেলপুর থানার ডায়েরী সুত্রে জানা গেছে, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের একই গ্রামের সোনার পাড়া গ্রামের ফরেজ উদ্দিন সোনারের ছেলে ২ সন্তনের জনক মফিদুল ইসলাম (৩৩)।
গোপিনাথপুর বাজারে তার “হুজাইফা টেলিকম” নামের মোবাইল ফোন বিক্রীর দোকান রয়েছে।
গত ২৫ অক্টোবর নিজ বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে তার দোকানের উদ্দেশ্য রওনা করে আজ অবধি বাড়ি ফেরেনি। মফিদুল ইসলামের ব্যবহিৃত দুটি মোবাইল ফোনও ওই দিন থেকে বন্ধ রয়েছে বলে পরিবারের দাবি।
এ বিষয়ে মফিদুল ইসলামের পিতা ফরেজ উদ্দিন জানান, গত কয়েক দিন ধরে আমার সন্তানকে বিভিন্ন জায়গায় সন্ধান করে না পেয়ে আমাদের পরিবারের সকলের মধ্যে দিন দিন বাড়ছে শঙ্কা । তিনি এ বিষয়ে আক্কেলপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। (ডায়েরী নং-১২৯, তারিখ-৩/১০/২০২৩ইং)।
Leave a Reply