পাঁচবিবিতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা

পাঁচবিবিতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা

পাঁচবিবিতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

জয়পুরহটের পাঁচবিবিতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মাতাইশ মঞ্জিল এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন মুক্ত খেলাঘর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বন্ধন ১৫ লিমিটেডের চেয়ারম্যান শফিকুল আলম চৌধুরী বিপ্লব।

এসময় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক রাবী চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রনেতা জিলহাজ আজম শুফন ও পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ সাবু।

অনুষ্ঠানে বক্তরা ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকসেবন কমিয়ে আনতে সচেতনতামুলক আলোচনা করেন। শেষে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme