জয়পুরহাট প্রতিনিধিঃ
‘তথ্যের অবাধ প্রবাহের ইন্টারনেটের গুরুত’¡ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী ।
পরে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লুন নাজমা বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক সালেকুল ইসলাম, জয়পুরহাট সোনালী ব্যাংকের এসও উম্মে জোহরা, জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রেজাউল করিম ও জেলা তথ্য অফিসার সোহেল মিয়া।
ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, নারী অধিকার, অন্তর্ভূক্তিমুলক সুশাসন শক্তিশালী করণে ও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় জেলার বিভিন্ন দপ্তরের ১০ টি স্টল বসেছে।
Leave a Reply