হুইপ স্বপনের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হুইপ স্বপনের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, স্টাফ-রিপোর্টার

জয়পুরহাট-২ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র করে  জাতীয় সংসদর হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির বিরুদ্ধে গত রবিবার ৭১ টেভিতে “ভোটযোগ অংশে” ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কালাই-ক্ষেতলাল-আক্কেলপুরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও দলীয় জনপ্রতিনিধি এ সংবাদ সম্মেলন করেন।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরে কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মিনফুজুর রহমান মিলন বলেন, আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ও বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি জামাতের সাথে গোপন আঁতাত ও যোগশাযোশে আওয়ামী লীগের লেবাসধারী জনবিচ্ছিন্ন, দুর্নীতির দায়ে অভিযুক্ত গোলাম মাহফুজ চৌধূরী অবসর, শওকত হাবিব তালুকদার লজিকসহ কতিপয় স্বার্থানেশী ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের সু-নিশ্চিত বিজয়েকে বানচাল করার ষগযন্ত্রে মেতে উঠেছে, যার নগ্ন অপপ্রয়াস সংশ্লিষ্ঠ সাংবাদিকের সাথে যোগশাযোশের মাধ্যমে ৭১টেলিভিশনে প্রকাশিত এই নিউজ, যা ৭১টিভির গ্রহণযোগ্যতাকেও ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

তিনি বলেন,মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের ওয়ার্ড যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম সবুজ হত্যাকান্ড ও এর পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে মাননীয় হুইপ মহোদয়কে দোষারপ করা সম্পূর্ন অযৌক্তিক ও ভিত্তিহীন। মাত্রাই ইউনিয়নের কুসুমসাড়া গ্রামের ২০১৯ সালে নিহত সামছদ্দিন সরদার মূলত ওয়ার্ড বিএনপির সহ-সাধারন সম্পাদক ছিলেন এবং তার মৃত্যু হয়েছিল গ্রামের একটি রাস্তাকে কেন্দ্র করে বিবাদমান দুইপক্ষের সংঘাতের কারনে।

তিনি আরও বলেন, মাননীয় হুইপ এর বিপক্ষে বিএনপি জামায়াতের সাথে সখ্যতার যে অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা ও ভিত্তিহীন। বরং অবসর চৌধুরীই আওয়ামী লীগের নেতাকর্মীর সমর্থন না পেয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল মিটিং করে থাকেন যা এলাকার সবাই অবগত আছেন। ৭১ টেলিভিশনের মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে ব্যাবহার করে এহেন সংবাদ পরিবেশন কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। সংবাদটি জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগ পরিবারের সকল সদস্য ও জনপ্রতিনিধিগণ সহ সর্বস্থরের সাধারন মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। বিধায় সংবাদটি প্রত্যাহার পূর্বক জয়পুরহাট বাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে ৭১ টেলিভিশনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির উন্নয়ন মূলক কর্মকান্ড ও জনপ্রিয়তা তুলে ধরার জোর দাবী জানাচ্ছি।

এসময়, কালাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোছা.রাবেয়া সুলতানা কাজল, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান মো.নাদিম তালুকদার, আক্কেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাক্ষ মো. মোকছেদ আলী, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক মো. ফজলুর রহমানসহ ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর উপজেলার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক মুঠোফোনে বলেন, ৭১ টেলিভিশন মুক্তিযুদ্ধের স্বপক্ষের গণমাধ্যম। এই টেলিভিশনে প্রচারিত সংবাদের বিরোধিতা ও প্রতিবাদ করেছেন যারা তারাই মূলত জামাত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করেছেন। তাদের কাছে এলাকার জামাত-বিএনপিরাই বেশী সুযোগ-সুবিধা পেয়ে থাকে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর মুঠোফোনে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আওয়ামী লীগ আমার রক্তে আমার শেকড়ে। আজকে যারা সংবাদ সম্মেলন করেছেন, তাঁদের অনেকেই জামাত-বিএনপি’র ঘরোয়ারা থেকে আওয়ামী লীগে এসেছেন। হুইপ সাহেবও জামাত-বিএনপি’র লোকজনদের নিয়ে বিভিন্ন সভা সমাবেশ করেছেন যার প্রমাণ এবং ছবি আমার কাছে সংরক্ষিত আছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme