কাল থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

কাল থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

অনলাইন ডেস্ক:

ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। এই ২২ দিন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা উপকূলের জেলাসহ মোট ৩৮টি জেলার জেলে, আড়তদার, বিপণনকারী, গুদামজাতকারী ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের কঠোর নজরদারি করবেন। আর আইন অমান্যকারীকে মৎস্য আইনে সাজা দেয়া হবে।

বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মৎস ও প্রাণীসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত-বিনিময়ও নিষিদ্ধ থাকবে এবং একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। ইলিশ আহরণ নিষিদ্ধ থাকাকালে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে আইন অমান্যকারী কমপক্ষে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme