জয়পুরহাটে নিত্যপণ্যের কৃত্রিম সংকট বন্ধ করার লক্ষে আলোচনা সভা

জয়পুরহাটে নিত্যপণ্যের কৃত্রিম সংকট বন্ধ করার লক্ষে আলোচনা সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের কৃত্রিম সংকট বন্ধ করার লক্ষে জয়পুরহাটে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাঃ খুরশিদ আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মুজিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ।

সভায় সকল উপজেলার ইউএনও, ওসি, আলু হিমাগারের ম্যানেজার, ডিম ব্যবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের জেলা প্রশাসক বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে সাধারণ মানুষ কষ্ট করছে। আর আপনারা সিন্ডিকেট করে দুইদিন পরপর দাম বাড়াবেন তা হতে দেওয়া যাবেনা। কেউ সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াচ্ছে এমন খবর পেলেই তাকে জেল-জরিমানা করা হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme