শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে পাঁচবিবিতে বিশাল জনসভা

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে পাঁচবিবিতে বিশাল জনসভা

সাগর কুমার, জয়পুরহাট

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি শহরের গোঁহাটি মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক মুনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি পৌর সভার মেয়র হাবিবুর রহমান হাবিব,  বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদস্য খোরশেদ আলম সৈকত,পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু,  জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme