কালাইয়ে বিএনপি নেতা চন্দনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

কালাইয়ে বিএনপি নেতা চন্দনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

জয়পুরহাট প্রতিনিধিঃ


জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হলো এক বিনামূল্যের চক্ষু শিবির। মানবসেবার এমন উদ্যোগ ছুঁয়ে গেছে এলাকার সাধারণ মানুষের হৃদয়।  এর উদ্যেগ নেয় বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

শনিবার (১৮ অক্টোবর ) দিনব্যাপী কালাই  উপজেলার পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  প্রাঙ্গণে মানুষের সেবায় বিনামূল্যে চিকিৎসা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই পাঁচগ্রাম সরকারি প্রাথমিক  বিদ্যালয়  প্রাঙ্গণে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতালের পরিচালনায় এই শিবিরে ৫০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চোখের আলো ফিরে পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকদের প্রতি। তাদের চোখে এখন শুধু চিকিৎসা নয়, আছে জীবনের নতুন স্বপ্ন।”
চিকিৎসা নিতে আসা উপজেলার এলতা গ্রামের জসিম উদ্দিন নামে ষাটোর্ধ্ব এক কৃষক বলেন, ‘আমি কয়েক বছর ধরে চোখে ঝাপসা দেখি। ডাক্তাররা বলল ছানি পড়েছে। এখন তারা বলছে ফ্রি অপারেশন করাবে। গরিব মানুষ, সুযোগ না পেলে হয়তো চোখ নিয়েই মরতে হতো।’
দেওগ্রাম গ্রামেরন গৃহবধূ নাজমা  বেগম বলেন, ‘অনেকদিন ধরে চোখে চুলকানি আর পানি পড়তো। এখানে এসে চোখ দেখিয়ে ওষুধ আর চশমা পেলাম। কোনো টাকা-পয়সা লাগে নাই। আল্লাহ আয়োজকদের উত্তম প্রতিদান দিক।’
বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী  আল আমিন  বলেন, ‘চশমার দরকার ছিল অনেকদিন, কিনতে পারিনি। আজকে বিনা খরচে পেয়ে খুব উপকার হলো।
এসময় এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, বিএনপি লক্ষ মানুষের সেবা করা। সেই ধারাবাহিকতায়   আমাদের সাধ্যের মধ্যে এই  আয়োজন।  এ নিয়ে আমরা চারটি চোখও ক্যাম্প সম্পন্ন করলাম।  রোগীদের প্রত্যেককে বিনামূল্যে ওষুধ ও ছানি অপারেশন করে লেন্স লাগানোর ব্যবস্থা করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme