জয়পুরহাট প্রতিনিধি:
জাতীয় ইস্যুতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমর্থন অর্জনে জয়পুরহাটের ক্ষেতলালে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজার থেকে মিছিলটি শুরু হয়ে পাইলট হাইস্কুল মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের মনোনয়নপ্রত্যাশী, সাবেক ঢাকা জেলার ডিসি, বিভাগীয় কমিশনার ও সচিব আব্দুল বারিক। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।
বক্তব্যে আব্দুল বারিক বলেন, “বিএনপি জনগণের দল। এই দলই দেশের মানুষের মুক্তি ও উন্নয়নের রাজনীতি করে। তাই জনগণের সমর্থন নিয়েই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা হবে।”
গণমিছিলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ থেকে সাত হাজার নেতাকর্মী অংশ নেন।
Leave a Reply