জয়পুরহাটে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন

মুকুল হোসেন, জয়পুরহাট


জয়পুরহাটে খুচরা পর্যায়ের সার বিক্রেতা আইডি কার্ডধারীদের লাইসেন্স বহাল রাখা ও টি.ও লাইসেন্সের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রায় ৩শ খুচরা সার ডিলার অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল বারী দুদু, সহ সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল বাশার মন্ডল।

বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার সার বিপণনের বিদ্যমান ২০০৯ সালের নীতিমালা পরিবর্তন করে নতুন সার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত নীতিমালায় খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রস্তাব রাখা হয়েছে। এতে সারা বাংলাদেশে প্রায় ৪৫ হাজার খুচরা সার বিক্রেতাকে বিপদের মুখে ফেলবে। দেশের কৃষি উৎপাদন টেকসই রাখতে খুচরা বিক্রেতারা অপরিহার্য ভূমিকা রাখছে। তাই নতুন সার নীতিমালা প্রণয়নের সময় খুচরা বিক্রেতাদের স্বার্থ রক্ষা করে তাদের বহাল রাখার দাবি জানান তারা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme