বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজা নিহত

বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজা নিহত

নিউজ ডেস্ক:

রাজবাড়ী গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে নুরু মোল্লা (৭০) ও শামীম মোল্লা (২৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। বুধবার নুরু মণ্ডলের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মাছেম মোল্লার ছেলে নুরু মোল্লা (৭০) ও তার ভাতিজা শামীম মোল্লা (২৮)।

স্থানীয়রা জানান, নুরু মণ্ডলের পাড়া এলাকায় মাটি খননকাজে ব্যবহৃত ভেকু (এক্সভেটর) দিয়ে কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে খালের পানিতে পড়েছিল। এতে ওই খালের পুরো পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বুধবার দুপুরে বাড়ির পাশের ওই খালে গোসল করতে যান নুরু মোল্লা। সেখানে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার ভাতিজা শামীম মোল্লা। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme