কক্সবাজারের পেকুয়া উপজেলা পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কইডারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- নূরী জান্নাত (১০) ও হাসান (৮)। তারা ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব টইটং মৌলভী হাসানের জোম এলাকার নুরুল আমিন ও ছখিনা বেগমের ছেলে মেয়ে। সম্পর্কে আপন ভাই-বোন।
নিহতের স্বজনরা জানায়, নিহত ওই দুই শিশু খালার বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসেন। এরপর আজ দুপুরে শিশু হাসান খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ছোট ভাইকে বাঁচাতে বোন নূরী জন্নাত পুকুরে নামলে সেও পানিতে ডুবে যায়। এতে দুজনের মৃত্যু হয়। পরে তাদেরকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক জানান, পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply