নোয়াখালীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৬ জন নিহত

নোয়াখালীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৬ জন নিহত

প্রতিকী ছবি

নোয়াখালীর কবিরহাটে সিএনজিচালিত অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালকসহ ৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন নারী। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কবিরহাট-বসুরহাট সড়কে কবিরহাট ইসলামিয়া আলিম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামের সিরাজুল হকের ছেলে মো. সুমন (৩০), বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত খুরশিদ আলমের ছেলে অটোরিকশাচালক মো. শাহ আলম (৪৭) ও নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ও সেনবাগ উপজেলার ফকিরহাট গ্রামের আবুল কাশেমের ছেলে তানিম হাসান (২২)।

প্রত্যক্ষদর্শী কবিরহাট উপজেলার বাসিন্দারুবেল বলেন, মাইজদী শহর থেকে বসুরহাটগামী যাত্রীবাহী অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে কবিরহাট উপজেলার ইসলামিয়া আলিম মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ৬ জন নিহত হন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme