জয়পুরহাটে জুয়েলার্স সমিতির আলোচনা সভা

জয়পুরহাটে জুয়েলার্স সমিতির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশহী বিভাগীয় প্রতিনিধি, কেন্দ্রীয় সদস্য ও চেয়ারম্যান (রাজশাহী জেলা শাখা) আশরাফুল ইসলাম (অপু)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাজুস জয়পুরহাট জেলা শাখার আহবায়ক এ.এস.এম নুরুন্নবী দেওয়ান (নবী)।

এসময় জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রনজিতসহা সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনকে এগিয়ে নিতে নিজের মধ্যে ভেদাভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানানো হয়। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme