দিপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

দিপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট


ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে শহরের জিরো পয়েন্টে সনাতনী কয়েকটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন তালুকদার, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরনী জোটের জেলা উপদেষ্টা প্রহল্লাদ বাঁশফোর, জেলা আহবায়ক গোবিন্দ বাঁশফোর ও সদস্য সচিব বাবু সুভাষ চন্দ্র দাস।

বক্তারা বলেন, সারাদেশে সংখ্যালঘুরা সাম্প্রদায়িক সহিংসতার শিকার হচ্ছেন। কিন্তু কোন ঘটনার বিচার হচ্ছেনা। এরই ধারবাহিকতায় ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন নিরপরাধ মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা মেনে নেওয়া যায়না। দ্রুত অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme