জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসুচির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন ও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারীসহ বিজিবির কর্মকর্তারা।
অনুষ্ঠানে ৩০০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন জানান, বিজিবির পক্ষ থেকে শীতার্ত ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হলো। এতে তারা কিছুটা হলেও শীত নিবারন করতে পারবে। এছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়েছে। আমাদের এসব কর্মসূচি চলমান থাকবে।
Leave a Reply