জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে ১০ দলীয় জোটের বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার আগে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবারও সেখানে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াতের প্রার্থী ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, এনসিপির প্রার্থী গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেন, জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও জাতীয় যুবশক্তির জেলা সহ সভাপতি বিপ্লব হোসেন।
বক্তারা বলেন, দেশ থেকে স্বৈরাচার দুর হয়েছে ৫ আগস্ট কিন্তু দুর্নীতি এখনও দুর হয়নি। বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত গড়তে ১০ দলীয় জোট হয়েছে। এই জোটকে বিজয়ী করতে হবে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আমাদের সবার চেষ্টায় এই দল সরকার গঠন করবে।
Leave a Reply