আক্কেলপুরে বাল্যবিয়ের অপরাধে বরের মা ও ঘটকের কারাদণ্ড

আক্কেলপুরে বাল্যবিয়ের অপরাধে বরের মা ও ঘটকের কারাদণ্ড

সফিউল আলম সফি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের পাইকরদাড়িয়া গ্রামে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বরের মা ও বিয়ের ঘটককে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ম্যাজিস্ট্রেটের আসছে শুনে পালিয়ে গেছে বর ও কনে। শনিবার বরের মা ও বিয়ের ঘটককে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের পাইকরদাড়িয়া গ্রামের ১৮ বছর বয়সী বরের নিজ খালার (ঘটক) মাধ্যমে পার্শ¦বর্তী নঁওগা জেলার বদলগাছী শ্রীরামপুর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ে হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৭ অক্টোবর) রাতে বরের বাড়িতে উপস্থিত হন আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন।

এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বর-কনে ও বরের বাবা। পরে স্থানীয়দের কাছ থেকে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বরের মা বানু বিবিকে ৬ মাস ও বিয়ের ঘটক সোনামুখী ইউনিয়নের আব্দুল মান্নানের স্ত্রী খানু বিবিকে (বরের খালা) ১ বছরের কারাদন্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন বলেন, বাল্য বিবাহ একটি দন্ডনীয় আপরাধ। এই অপরাধে তাদের দুইজনকে সাজা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন বাল্য বিবাহ রোধে কঠোর অবস্থানে রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme