আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন ওই ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মোঃ মামুনুর রশিদ পিন্টু। জেলা প্রশাসক আল মামুন মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব প্রদান করেন। চিঠি পাওয়ার পর মঙ্গলবার তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
অফিস আদেশে বলা হয়েছে, গত ০৫ মে ২০২৫ তারিখের ৪৬.৪৩.৩৮০০,০০৭,০৬,০০৯.২১-২৭৪ নম্বর অফিস আদেশে প্রশাসক হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদানকৃত উপজেলা কৃষি কর্মকর্তা, আক্কেলপুর, জয়পুরহাট এর পরিবর্তে তিলকপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ জনাব মো: মামুনুর রশিদ পিন্টুকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, আক্কেলপুর, জয়পুরহাট এর ০৪ মার্চ ২০২৬ তারিখের ০৫.৪৩.৩৮১৩.০০০.০২.০২৭.২৬-২৪৮ নম্বর স্মারক পত্রের পরিপ্রেক্ষিতে তিলকপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং সাধারণ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ অনুপস্থিত থাকায়, নিয়োগকৃত প্রশাসক, উপজেলা কৃষি কর্মকর্তা, আক্কেলপুর, জয়পুরহাটের অতিরিক্ত দায়িত্ব পালনে অসম্মতিপত্র এবং তিলকপুর ইউনিয়ন পরিষদের ০২ ও ০৩ মার্চ ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার ১৯ আগস্ট ২০২৪ তারিখের ৪৬,০০,০০০০,০০০,০১৭, ৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর পরিপত্র মোতাবেক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে “স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ মোতাবেক তিলকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের পরিবর্তে নিম্নবর্ণিত প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়।
Leave a Reply