সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রেলওয়ে সেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাটিনা রেলওয়ে সেতুতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলকুচি উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি এবং একই এলাকার আক্তার হোসেনের ছেলে ফয়সাল হোসেন।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে দুই যুবক ঘাটিনা সেতু থেকে শিমুল ফুলের বাগান দেখতে ও ছবি তুলতে রেল সেতুতে ওঠেন। এ সময় হঠাৎ একটি ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে সেতুর নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত্যু ঘোষণা করেন।
জিআরপি থানার ওসি জানান, দুই যুবকের মরদেহ উদ্ধারে করে মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply